1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ - আমার সকাল ২৪ |
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ২:৫৯|
ব্রেকিং নিউজ:
বিয়ানীবাজারে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার, গ্রেপ্তার ৪ বেলকুচিতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবন নির্মাণে আইন উপেক্ষা, পৌরসভা রহস্যজনকভাবে নীরব চিলাউড়া ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেজাউল করিম রিপন ফরিদপুরে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ইউপিডিএফের সামরিক শাখার শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে আটক ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত নাভারণে জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন শাজাহানপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান ঐতিহ্য, সংগ্রাম ও দীর্ঘ পথচলার ৩৯ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত এমপি দিপু ভূঁইয়ার নির্দেশে রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ২ রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন সিঙ্গাপুর নয়, দেশেই জরুরি অস্ত্রোপচার: নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন মান্দা ইউএনও ঈদুল ফিতরের ফিরতি ট্রেন টিকিট বিক্রি শুরু আজ ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, ৯৯৯-এ ফোনে উদ্ধার বিজয়নগরে ১৪০০ ইয়াবাসহ সিএনজি আটক, গ্রেফতার ২ ঝুঁকিতে মুড়াপাড়া জমিদার বাড়ি রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু আজমিরীগঞ্জকে আধুনিক উপজেলায় রূপান্তরের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর অভি শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণে নলকূপ সচল রাখার দাবি এলাকাবাসীর রুমাবাসীর দাবি: জিংসম লিয়ান বমকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য করার আহ্বান গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার  বাকেরগঞ্জে নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক রাজশাহী মেডিকেলে মায়ের মৃত্যুর পর নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড় ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে ‘রাজকীয় উটের মাংস’ বিক্রির ঘোষণা ৪৭টি মাথার খুলি ও বিপুল মানব হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেপ্তার নন্দীগ্রামে মাদকসহ ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ

সাইফুল ইসলাম রাজু
  • আপলোডের সময় : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ: মহাসড়ক অবরোধ

সাইফুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এ দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ভূইয়া ফেব্রিকস নামের কারখানার প্রায় চার শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে কর্মরত প্রায় চার শতাধিক শ্রমিকের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি তারা ঈদ বোনাসের দাবিও জানান। শ্রমিকদের দাবি, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ “দিচ্ছি, দেবো” বলে সময়ক্ষেপণ করে আসছিল।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন, তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে আরও সময় লাগবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

হঠাৎ করে মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। এতে কয়েক হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে মালিকপক্ষ আগামী ১২ মার্চের মধ্যে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানায় ফিরে কাজে যোগ দেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মহাসড়কের যান চলাচল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ জানান, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper