রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী যুবকের কাছে পাঠানোর অভিযোগ, ইবি ছাত্রীকে ঘিরে তদন্তের আভাস

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, August 7, 2026,
রুমমেটদের ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী যুবকের কাছে পাঠানোর অভিযোগ, ইবি ছাত্রীকে ঘিরে তদন্তের আভাস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের এক ছাত্রীর বিরুদ্ধে সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী এক যুবকের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী ও রুমমেটদের দাবি, হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই ‘আবিদ’ নামে যুক্তরাজ্যে অবস্থানরত এক যুবকের কাছে পাঠাতেন অভিযুক্ত শিক্ষার্থী। সম্প্রতি ওই যুবকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে তিনি ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছে পাঠান বলে অভিযোগ উঠেছে। এরপর বিষয়টি জানাজানি হলে হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর ছবি শনাক্ত করা হয়েছে। অভিযোগের সমর্থনে তারা কিছু স্ক্রিনশট সংরক্ষণ করেছেন বলেও দাবি করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযোগকারী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শতাংশ জমি বেদখলের অভিযোগ

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে গণমাধ্যমকে তিনি বলেন, “যা যা রটানো হচ্ছে, তা অতিরঞ্জিত করে বলা হচ্ছে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, “আমরা এ বিষয়ে জানতে হাউস টিউটরসহ অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আমি রাত ৩টার দিকে বিষয়টি জানতে পেরে হলের প্রভোস্টকে ফোন করি। এরপর রাতেই উপাচার্যকে অবহিত করা হয়। উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন হতে পারে।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাত থেকে জুলাই-৩৬ হলের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী হলের ভেতরে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযোগগুলো এখনো তদন্তাধীন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত