1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ - আমার সকাল ২৪ |
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| বিকাল ৪:১২|
ব্রেকিং নিউজ:
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার নতুন রেকর্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি তোতার দ্বীয়া দখলকে কেন্দ্র করে সংঘাত: সীমান্তে বাড়ছে গুলির শব্দ, আতঙ্কে বাংলাদেশি নাগরিক ১১ দলীয় জোটে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন, আজ চূড়ান্ত সিদ্ধান্ত পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ টেকনাফে কথিত অপরাধীর মৃত্যুর খবরে চাঞ্চল্য দেড় কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ট্রাকের বালির নিচে জব্দ বেতাগীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ অনুষ্ঠান ও গণভোট বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় ফরিদপুরে বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন সালথায় ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন ঠাকুরগাঁও-৩: স্বতন্ত্র প্রার্থী আশা মনির প্রার্থিতা বৈধ উলিপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় চোরাচালানকৃত ২৪৬০ কেজি জিরা সহ ২ জন আটক ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় বাসচাপায় ছাত্রদল নেতা নিহত সুন্দরবনে পাচারের সময় ফাঁদসহ ১০০ কেজি হরিণের মাংস উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত, মহাসড়কে যান চলাচল বন্ধ নৌ–পুলিশের অভিযানে মেঘনা থেকে অপহৃত ৪ জেলে উদ্ধার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নাটোর-২ আসনে বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শন প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে শিবচরে যোগদান করতে না পেরে ফিরে গেলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুপক্ষের সংঘর্ষে ভাঙ্গা রণক্ষেত্র, আহত ২৫ ৬৭,২০৮ শূন্য পদে ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে বিশেষ নির্দেশনা মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর দিলো এনবিআর ভদ্রাসন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক: কামাল জামান মোল্লার প্রতিশ্রুতি—“নির্বাচিত হলে কোনো অন্যায় হতে দেব না” বড় দিন উপলক্ষে আলীকদমে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছাতকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে মানববন্ধন সালথায় ৪ জুয়াড়ী আটক ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি–বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক নির্বাচনে সংস্কারের ডাক আশুগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক উখিয়ায় মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে নির্বাচনকে কেন্দ্র করে গাড়ি ধরার বিশেষ অভিযান জোরদার সালথার বল্লভদীতে উঠান বৈঠক ও শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল রাঙ্গাবালীতে ৪ ইউপি সদস্যসহ ৬ জনের বিএনপিতে যোগদান

রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ
রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এসব কার্যালয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত নথিপত্র, নির্বাচনী মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।

এ অবস্থায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ মাঠপর্যায়ের কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তফসিল অনুযায়ী,

  • মনোনয়নপত্র দাখিলের শেষ সময়: ২৯ ডিসেম্বর

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর – ৪ জানুয়ারি

  • আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি

  • আপিল নিষ্পত্তি: ১২ – ১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি

  • চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

  • নির্বাচনী প্রচার: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper