1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রিকশাচালকের ছেলের মেডিকেলে ভর্তির স্বপ্নপূরণে পাশে উপজেলা প্রশাসন - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

রিকশাচালকের ছেলের মেডিকেলে ভর্তির স্বপ্নপূরণে পাশে উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, December 20, 2025,
রিকশাচালকের ছেলের মেডিকেলে ভর্তির স্বপ্নপূরণে পাশে উপজেলা প্রশাসন
রিকশাচালকের ছেলের মেডিকেলে ভর্তির স্বপ্নপূরণে পাশে উপজেলা প্রশাসন

রিকশাচালকের ছেলের মেডিকেলে ভর্তির স্বপ্নপূরণে পাশে উপজেলা প্রশাসন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

‘মানুষ তার স্বপ্নের সমান বড়’—এই কথার বাস্তব প্রমাণ রেখে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশিকুল ইসলাম অর্জন করেছে এক অনন্য সাফল্য। দারিদ্র্য ও প্রতিকূলতার মাঝেও অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

রিকশাচালক বাবার সন্তান আশিকুল ইসলামের এই কৃতিত্বে তাকে অভিনন্দন ও উৎসাহ জানিয়েছে উলিপুর উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও আশিকুল যে সাফল্য অর্জন করেছে, তা শুধু তার পরিবারের জন্য নয়, বরং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। এই আর্থিক সহায়তা তার মেডিকেল শিক্ষাজীবনের প্রাথমিক ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আশিকুলের পরিবারবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে আশিকুল ইসলাম বলেন,
“উপজেলা প্রশাসনের এই সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহস জোগাবে। আমি একদিন একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।”

উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।

আশিকুল ইসলামের এই সাফল্য আবারও প্রমাণ করে—দারিদ্র্য কখনোই স্বপ্নের পথে চূড়ান্ত বাধা হতে পারে না, যদি থাকে অদম্য সংকল্প, অধ্যবসায় ও দৃঢ় মনোবল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper