রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, আহত ২১

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, আহত ২১
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, আহত ২১

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৪, আহত ২১

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত চারজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুই দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া শহরে রাশিয়ার হামলায় একজন নিহত এবং এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অতিরিক্ত শিক্ষা কার্যক্রম পরিচালনাকেন্দ্রের কাছেও হামলা হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরেও রাতের হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শহরটির মেয়র রুসলান মার্তসিনকিভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, শাহেদ ধরনের ড্রোন হামলার পর একটি অনাবাসিক ভবনে ধ্বংসাবশেষ পড়ে। এতে সেখানে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মী নিহত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আজকের সেরা পাঁচ আলোচিত খবর একনজরে আজকের সেরা পাঁচ আলোচিত খবর একনজরে

এদিকে, কিয়েভ অঞ্চলের বুচা জেলায় রাশিয়ার হামলায় গুদামজাত পণ্য সংরক্ষণের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এক নারী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়া রাতভর ১৩৬টি আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১১৪টি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের রাজুমনয়ে জনপদে হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। আঞ্চলিক অপারেশনাল সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন।

হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং পাশের আরেকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত