রামেবির উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যরা
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

রামেবির উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সিন্ডিকেট সদস্যরা
মো. শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
রাজশাহী
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় ৬৭ দশমিক ৭৮ একর জমির ওপর চলমান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তারা। এ সময় সিন্ডিকেট সদস্যরা কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন উন্নয়ন কাজ এগিয়ে নিতে সরকার ও তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও রামেবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক নজরুল ইসলামও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
দুই সংসদ সদস্য বলেন, এ মেডিকেল বিশ্ববিদ্যালয় শুধু রাজশাহীর নয়, পুরো অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রধানমন্ত্রীকে রামেবি পরিদর্শনে নিয়ে আসার আশাবাদও ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য ডা. মো. জাকির হোসেন খোন্দকার, প্রফেসর ডা. খন্দকার মো. ফয়সল আলম, প্রফেসর ডা. মো. জহিরুল হক, প্রফেসর ডা. মো. আজিজুল হক আজাদ, প্রফেসর ডা. লিয়াকত আলী, প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম ও ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম।
এ ছাড়া রামেবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সভার সদস্য সচিব প্রফেসর ডা. শাহ আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।