রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোডের সময় : Thursday, August 27, 2026,
রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি

আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন তিনি। পরে উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল থানা প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কর্মসূচিতে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।

মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মুকসুদপুরে গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বৃক্ষরোপণ কর্মসূচিতে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী, রামপাল থানার ওসি (তদন্ত), রামপাল প্রেসক্লাবের মো. শাহাজালাল গাজীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা রামপালের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত