রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি
- আপলোডের সময় : Friday, March 6, 2026,

রামগঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: শাহনেওয়াজ হোসেন রাহাত
লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ক্যাপসিকাম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের ১১ সদস্যের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিষয়ক সভাপতি মাওঃ আবু সালেহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান বান্না, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. রাজু হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান মো. ইউসুফ, মাওলানা আবু সালেহ, জেলা মজলিসে সূরা সদস্য ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন।
উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” তিনি নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।