
ঠাকুরগাঁও প্রতিনিধি | মো. আরফান আলী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় এলাকায় অবস্থিত লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভাটার স্বত্বাধিকারী লিয়াকত আলী।
তিনি দাবি করেন, সরকারি নিয়ম মেনে কয়লা ব্যবহার করে পরিবেশবান্ধবভাবে ইট উৎপাদন করা হয় এবং এতে পরিবেশ বা ফসলি জমির কোনো ক্ষতি হয় না।
গত ৬ জুন অনলাইন সংবাদমাধ্যম ‘ঠাকুরগাঁও সংবাদ’-এ প্রকাশিত প্রতিবেদনে তার প্রতিষ্ঠানকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আমবাগানের ক্ষতির যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, বাগানে কীটনাশক ও হরমোন প্রয়োগের কারণেও ফসলের ক্ষতি হতে পারে, যা প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে।
এ ঘটনায় তিনি সংবাদটির পুনঃমূল্যায়ন ও সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকাশের আহ্বান জানান।