রাজাপুরের সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি ডা. মাহমুদা মিতু

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, October 10, 2026,
রাজাপুরের সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি ডা. মাহমুদা মিতু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজাপুরের সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি ডা. মাহমুদা মিতু

রাজাপুরের সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি ডা. মাহমুদা মিতু

মোঃ সাব্বির আহমেদ

ঝালকাঠির রাজাপুর উপজেলার গ্রামীণ সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু। শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের অন্য কোনো উপজেলায় এতটা খারাপ সড়ক পরিস্থিতি তাঁর চোখে পড়েনি। এ সময় তিনি মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন বাদুরতলা গ্রামের ভেঙে যাওয়া বেড়িবাঁধও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে তাঁদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অন্যদিকে, বিষখালী নদীর ভাঙনে বাদুরতলা এলাকার বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে সড়ক সংস্কার এবং নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ডা. মাহমুদা আলম মিতু বলেন, ইনসাফের রাজনীতির নীতি অনুযায়ী যেসব এলাকার মানুষ বেশি সমস্যায় রয়েছেন, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করছেন। নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের সমস্যাগুলো সরাসরি দেখার চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

রাজাপুরের সড়ক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শুক্তাগড় ইউনিয়নে পরিদর্শন করা সড়কগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। তাঁর দেখা অনুযায়ী, দেশের অন্য কোনো উপজেলায় এতটা খারাপ সড়ক পরিস্থিতি তিনি দেখেননি।

তিনি আরও বলেন, ঝালকাঠি জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। জেলার মানুষের সমস্যা সমাধানে কাজ করার সুযোগ রয়েছে। তিনি রাস্তাঘাটের দুরবস্থা ও নদীভাঙনের বিষয়গুলো সরেজমিনে দেখেছেন এবং পরবর্তী সময়ে এসব সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করবেন। মানুষের চাওয়া-পাওয়া পূরণে কাজ করার নিয়ত রয়েছে উল্লেখ করে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মাওলানা কবির হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক শাহরিয়ার শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত