রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, September 7, 2026,
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ২০ বোতল ভারতীয় জেডি মদ এবং ৪৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, মহাপরিচালকের দিকনির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে রাজাবাড়ী চেকপোস্টের একটি আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশের বাঁশবাগানে চোরাচালানি মালামাল পাচারের উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পায়। বিজিবির দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

একই দিন রাত ১২টা ৪০ মিনিটে মাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকায় চোরাচালানের একটি চালান পাচারের খবর পেয়ে আমবাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজনকে আমবাগানের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটকের জন্য ধাওয়া করলে সে একটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে আরও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে, একই দিন রাত ১২টা ১৫ মিনিটে চারঘাট থানাধীন চক মুক্তারপুর গ্রামের পাশে পদ্মা নদীর তীরে অভিযান চালায় ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল। বিজিবি জানায়, একজন ব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পাড় হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাকে আটকের জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে ২০ বোতল ভারতীয় জেডি মদ ও ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এর আগে ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে চারঘাট বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকার একটি আমবাগানে মাদকদ্রব্য লুকিয়ে রাখার খবর পায়। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া না গেলেও তল্লাশি চালিয়ে আমগাছের গোড়া থেকে পেঁচানো পলিথিনে রাখা ৩৮২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স শুল্ক গুদাম, রাজশাহীতে এবং মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারি ও মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত