রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না
- আপলোডের সময় : Wednesday, March 11, 2026,

রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না
রাজশাহী নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পে হঠাৎ করেই জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। অনেক পাম্প কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে পর্যাপ্ত পেট্রোল বা অকটেন মজুদ নেই।
এদিকে খোলা দোকানগুলোতে তেলের দাম কিছুটা বাড়লেও পাম্পগুলোতে এখনো আগের দামেই জ্বালানি বিক্রি করা হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে মোটরসাইকেল চালকদের একবারে ৩০০ টাকার বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি বাজারে পড়তে পারে—এমন আশঙ্কায় রাজশাহীতে হঠাৎ করেই পেট্রোল ও অকটেনের চাহিদা বেড়ে গেছে। ফলে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যানবাহন চালকরা।
যদিও চাহিদা বেড়েছে, তবুও এখন পর্যন্ত পাম্পগুলোতে জ্বালানির দাম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।