রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Monday, September 7, 2026,

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ কমিশনার উপস্থিত সদস্যদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।
এ সময় যৌক্তিক সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
সভায় পুলিশ কমিশনার বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশ সদস্যদের সুস্থতা, কর্মদক্ষতা ও মনোবল বজায় রাখতে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি থানা ও ইউনিটে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী সরবরাহের নির্দেশ দেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, মনোবল বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
সভা শেষে অবসরজনিত সংবর্ধনার অংশ হিসেবে একজন পুলিশ পরিদর্শক, তিনজন কনস্টেবল ও একজন এমএলএসএসকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দায়িত্বশীল ও নিষ্ঠাপূর্ণ সেবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান পুলিশ কমিশনার।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।