রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি, রাজশাহী

‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত একটি মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাব ও এর নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় মঙ্গলবার রাজশাহীর ভুবন মোহন পার্কে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও প্রতিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরদার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। এতে ক্লাবের সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন অভিযোগ করেন, ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে বিভিন্ন মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

তিনি বলেন, রাজশাহী প্রেসক্লাব গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও সেই নিয়ম মেনেই কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ক্লাবের নির্বাচন প্রসঙ্গে গোলাম মোস্তাফা মামুন বলেন, আগামী ডিসেম্বরে নিয়মতান্ত্রিকভাবে রাজশাহী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈধ সদস্যরাই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি আরও বলেন, প্রেসক্লাবের সদস্যদের ছবি বিকৃত করে বা মানহানিকর বক্তব্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি।

প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচার বন্ধের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ক্লাবের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় কর্মসূচি নেওয়ার কথা জানান তারা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত