1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহী দুর্গাপুরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন শিক্ষকদের সাথে মতবিনিময় - আমার সকাল ২৪ |
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫১|
ব্রেকিং নিউজ:
সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে NFC ইউনাইটেড নোয়াখালীর সেমিফাইনাল নিশ্চিত ৬৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মৃত্যু ১৮ জনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি ধনিয়ার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কাজ শুরু সেনবাগে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৩ হাজার ৮০০ টাকা মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য জামিনে মুক্ত হয়েই আ.লীগ অফিস পরিদর্শনে ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ দৌলতপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ৭ প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পল্লবীতে ৮ বছরের শিশু রামিসার মরদেহ উদ্ধার, প্রতিবেশী ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ৯ বছরের শিশু নির্যাতন মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার জন্ম থেকেই মুখে টিউমার, এক চোখে দৃষ্টিহীন—তবুও থামেনি রাবেয়ার স্বপ্নের লড়াই লামায় বিদ্যুতায়িত তারের ফাঁদে গৃহবধূর মৃত্যু মাদারগঞ্জে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে পৈতৃক জমি ফিরে পেলেন রফিক মাস্টার ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার বরিশালে মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে মারধর, ঘরে ভাঙচুর ও লুট: ছেলেসহ গ্রেপ্তার ৩ হাঁকডাকে মুখরিত কোরবানির হাট, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা দেশে কত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন গায়িকা! তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু গাইবান্ধায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, ভোগান্তিতে ভোক্তারা মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু: প্রাথমিকভাবে যা জানাল পুলিশ কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটম সংঘর্ষে চালক নিহত গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটোয়ারীর মিরপুরে ৭ বছরের শিশু খুন গাইবান্ধায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় সরকার: পুতুল বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট কুমিল্লায় পেট্রোল ঢেলে তৃতীয় লিঙ্গের মাহিকে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির গ্রেফতার বাঘায় গুলি ছুঁড়ে এক জেলেকে অপহরণ, এলাকায় আতঙ্ক বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির বরিশালে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার মঠবাড়িয়ায় অধ্যক্ষের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের পাঁয়তারার অভিযোগ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত ঈদ-উল-আজহায় ব্যাংক ছুটি ও খোলা রাখার নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

রাজশাহী দুর্গাপুরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন শিক্ষকদের সাথে মতবিনিময়

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫,
রাজশাহী দুর্গাপুরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন শিক্ষকদের সাথে মতবিনিময়
রাজশাহী দুর্গাপুরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন শিক্ষকদের সাথে মতবিনিময়

রাজশাহী দুর্গাপুরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন শিক্ষকদের সাথে মতবিনিময়

মোঃ শাকিল আহামাদ, জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন, যিনি জেলা জামায়াতে ইসলামী’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। সভাটি অনুষ্ঠিত হয় রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে। এতে উপজেলার ৩টি কলেজ ও ১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর ডিগ্রি কলেজ, বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয় ও দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নুরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, “বিগত সময়ের জুলুম ও নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধৈর্য, সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছে।” তিনি যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন অনুসরণ করতে এবং দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে আহ্বান জানান, যাতে তারা দেশ ও জাতি গঠনে এগিয়ে আসে।

কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে নুরুজ্জামান লিটন বলেন, “শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয়, তাদের কুরআন-হাদিসের শিক্ষা দিয়ে রাসূল (সা:) এর আদর্শে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “যদি আমরা রাসূল (সা:) এর আদর্শে জীবন গড়ে তুলতে পারি, তবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে।”

তিনি বাংলাদেশের জামায়াতে ইসলামী’র লক্ষ্য সম্পর্কে বলেন, “আমরা একটি ন্যায়, ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।” সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “এই আন্দোলন ও সংগ্রামে সকল শিক্ষকদের সহযোগিতা অপরিহার্য।”

এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, দেলুয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান, জয়নগর ইউনিয়ন সভাপতি এজাজুল হক, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আলাউদ্দিন, প্রবীণ জামায়াত নেতা মশির উদ্দিনসহ আরো অনেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper