রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত মসজিদ থেকে একনলা বন্দুক উদ্ধার

, জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Sunday, September 13, 2026,
রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত মসজিদ থেকে একনলা বন্দুক উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত মসজিদ থেকে একনলা বন্দুক উদ্ধার

রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত মসজিদ থেকে একনলা বন্দুক উদ্ধার

মো. শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
রাজশাহী

রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত একটি মসজিদের ভেতর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৫-এর সিপিএসসি দল।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার কৃষ্ণপুর গ্রামের বান্দাপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বান্দাপুকুরের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ও ভাঙা মসজিদের ভেতরে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়… জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায়…

পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে মসজিদের দক্ষিণ কোণা থেকে একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। বস্তার মুখ বাঁধা ছিল। পরে বস্তার ভেতর থেকে একটি একনলা বন্দুক পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্রটি সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারিসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত