রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী সাইফুল ইসলাম
- আপলোডের সময় : Thursday, November 5, 2026,

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী সাইফুল ইসলাম
Md Abu Saleh Riaj, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কৃতি সন্তান কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।