1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে ভুল সিজারের কারনে প্রসূতির মৃত্যুর অভিযোগ - আমার সকাল ২৪ |
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:০১|
ব্রেকিং নিউজ:
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণা: চার প্রতারক গ্রেফতার রাউজানে সেনা–র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্রসহ একজন আটক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার — সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ঝিকরগাছায় বেতনা নদীর সংযোগ খালের ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ডা. ফরিদ খাল পুনঃখননের ফলে মতলবের বিভিন্ন অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে — এমপি ড. জালাল উদ্দিন চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধামইরহাটে প্রশাসনের যৌথ অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ ধ্বংস মতলবে ইটভাটায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ভুট্টা ক্ষেতে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ইএসডিও থ্রাইড প্রকল্পের আওতায় আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ রাব্বি হাওলাদার আটক চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে ভুল সিজারের কারনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪,
রাজশাহীতে ভুল সিজারের কারনে প্রসূতির মৃত্যুর অভিযোগ
রাজশাহীতে ভুল সিজারের কারনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভুল সিজারের কারনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

 

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে অবস্থিত একটি বাসভবনের দ্বিতীয় তলায় পদ্মা ক্লিনিক। সম্প্রতি এই ক্লিনিকে এক প্রসূতি নারীর সিজার করার পর অতিরিক্ত রক্তক্ষরন অবস্থায় আবারও দ্বিতীয়বার অপারেশন করা হয়।
পরে প্রসূতির অবস্থা আরও অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা বেসরকারি হাসপাতালে ২২দিনের ব্যবধানে তার মৃত্যু হয়।জানা যায় (৮ অক্টোবর) মাহমুদা নামে একজন প্রসূতি নারী ডাঃ শিপ্রার কাছে সিজার করবে বলে এই পদ্মা ক্লিনিকে ভর্তি হয়।
পরদিন (৯অক্টোম্বর) সকাল ১টার সময় ডাঃ শিপ্রার মাধ্যমে সিজার হয় তার। সিজারের পর রাতে সেলাই থেকে রক্তক্ষরন শুরু হয়।
রক্তক্ষরন শুরু হলে কর্মরত নার্সকে জানায় মাহামুদার পরিবার। নার্সকে জানানোর পরে তারা একটু ধৈর্য ধরেন ঠিক হয়ে যাবে বলেন। তারপরেও যন্ত্রণা এবং রক্তক্ষরন বেশি হতে থাকে সেই প্রসূতি নারী মাহামুদার।

অবস্থা খারাপের দিকে গেলে মাহামুদার পরিবার ডাক্তারকে খোঁজ করতে থাকেন। কিন্তু সেখানে তারা কোন ডাক্তারের খোঁজ পায়না।পরদিন (১০অক্টোম্বর) সকাল ১২টায় ডাক্তার আসলে সমস্যার কথা জানানো হলে ক্লিনিক কর্তৃপক্ষ আবারও সিদ্ধান্ত নেই অপারেশন করার । আবারও অপারেশন শেষ করলেও রুগীর অবস্থার উন্নতি হয় না। ডাক্তারকে জানাই রুগীর অবস্থা ভালো না। তখনই ক্লিনিক থেকে ডাক্তারসহ সকলেই পালানোর মত অবস্থা। রোগীর অবস্থা খারাপ হলে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আইসিইউতে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১দিন থাকার পর রুগীর অবস্থা উন্নত না হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় একটি বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে ভর্তি করা হয়। সেখানে (৩দিন) লাইভ সাপোর্টে থাকার পরে অবস্থার উন্নতি না হলে চিকিৎসা খরচ ব্যয়বহল হওয়ার কারনে সেখান থেকে ঢাকা পপুলার ধানমন্ডি-২ভর্তি করানো হয় মাহামুদাকে।

সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে (৩১অক্টম্বর)
আনুমানিক সকাল সাড়ে দশটায় মৃত্যু বরন করে।এবিষয়ে মাহামুদার ভাই মো: মাফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,গত (৮অক্টোম্বর) শুত্রুবার সকালে আমার ছোট বোন মাহমুদা খাতুনকে সিজার করানোর জন্য ভর্তি করা হয় রাজশাহীর সিএনবি মোড়ে অবস্থিত পদ্মা ক্লিনিকে । সেদিন সকাল ১১টার সময় গাইনি বিশেষজ্ঞ ডাঃ শিপ্রা চৌধরী তার বোনের সিজার করে। সিজার করার পর রাত থেকে শারীরিক অবস্থা ব্যাথা, যন্ত্রণায় চিৎকার শুরু করে। এরপরে আমার বড়বোন নার্সকে জানায়,কিন্তুু ডাক্তার না থাকায় অবস্থা বেশি খারাপ হয়। আমার বোনের ভুল সিজার করায় মৃত্যু বরন করে।মোঃ মাফিকুল ইসলাম আরও বলেন, আমাদের এখন সন্দেহ হয় পরিচালক ডাক্তার ফাইম, ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার নাদিয়া আজিম,ডাক্তার ফার্জানা এবং ডাক্তার ইয়াহিয়া ফেরদৌস আলম আবিরের পরিচালনায় ধোঁয়াশা থেকে যায় তারা ডাক্তার কি না। আমরা চায় এই হাসপাতাল বা ক্লিনিকে আর কেউ যেন ভুল অপারেশন মৃত্যু না হয়। আমরা এর বিচার চাই। তবে বাবার কোলে ফুটফুটে শিশু কিন্তু সিজার করানোর সময় ভুল চিকিৎসায় তার মা মাহমুদা খাতুন মারা গেলেও ভাগ্যক্রমে শিশুটি বেঁচে আছে।এবিষয়ে পদ্মা ক্লিনিক কর্তৃপক্ষের কাছে তথ্য নিতে গেলে তারা প্রথমে তথ্য দিতে অস্বীকার করে। বার বার তথ্য দিবে বলে সময় নিয়ে তথ্য দেয় না । পরে তথ্য দিবে সত্য বলেন আমরা কোন রেকর্ড তথ্য দিব না। আপনারা চাইলে লিখে নিতে পারেন। তখন অনুসন্ধান রিপোর্টের জন্য গোপনে অডিও ভিডিও রেকর্ড করা হয়। রুগী মৃত্যুর বিষয়ে পদ্মা ক্লিনিক কর্তৃপক্ষ অস্বীকার করে বলেন, আমাদের সিজারে কোন সমস্যা হয়নি, ডাক্তার ডাঃ শিপ্রা সিজার করেছেন উনি ভালো বলতে পারবেন। আমাদের ধারণা রোগীর অতিরিক্ত রক্তখননে বেশি সমস্যা হয়েছে। পরে তার পরিবার রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে। সেই থেকে আমরা আর কিছুই জানি না। অপারেশনের টাকা রোগীর কাছে থেকে নিয়েছেন কি না প্রশ্নে তারা বলেন আমরা ছাড় দিয়েছি মানবতার খাতিরে । রাতে ডাক্তার থাকে না অভিযোগে বলেন সেই দিন মৌ নামে ডাক্তার ছিল,কিন্তুু ডাঃ মৌ এর কোন তথ্য দিতে অস্বীকার করে সাংবাদিকদের কাছে।এবিষয়ে সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন,আমার কাছে এরকম কোন অভিযোগ আসেনি। পদ্মা ক্লিনিকে ডাক্তার থাকে না অভিযোগে
রাজশাহী সিভিল সার্জন জানান, আপনিও জানেন যেসব প্রতিষ্ঠানে অপারেশন, ইনজেকশন এগুলো নিয়ে কাজ হবে সেখানে সবসময় ডাক্তার থাকতে হবে। আর ডাক্তার থাকে না বিষয়ে আমি খুব শীঘ্রই অভিযান করব এবং অভিযোগের সত্যতা পেলে পদ্মা ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper