
রাজশাহীতে ভিজিএফের চাল বিতরণ শুরু
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সরকারি উপহার হিসেবে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে।
রাজশাহীর কাঁকনহাট পৌরসভা এলাকায় কার্ডধারী পরিবারগুলোর মাঝে এই চাল বিতরণ কার্যক্রম চলছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে সরকারের এই উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করতে পৌরসভা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা কাজ করছেন।
মোঃ শান্ত আহমেদ্দ খোকন
স্টাফ রিপোর্টার, রাজশাহী