1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে ভরাট পুকুর পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমল স্বর্ণের দাম নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা, উত্তেজনা বিজয় থালাপতির সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’! ঘুষের প্রস্তাব ১৫ বিধায়ককে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর নির্মিত নয়: আমির খান প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক হাসপাতালে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বিশ্বকাপের উন্মাদনায় পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখ আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ বিশেষ সুবিধা ঝড়-বৃষ্টির পূর্বাভাসেও ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ঢাবি শিবিরের কর্মসূচিতে যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড মাইকেল মধুসূদনের জন্মভূমিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ নষ্ট সাপের কামড়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’ হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এনসিপি-ঠিকাদারি পক্ষের সংঘর্ষে আহত ৬ গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রাজশাহীতে ভরাট পুকুর পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : Thursday, March 6, 2025,
রাজশাহীতে ভরাট পুকুর পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাজশাহীতে ভরাট পুকুর পুনরুদ্ধারে প্রশাসনের উদ্যোগ

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা প্রশাসনের

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহী নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় ভরাট হওয়া একটি পুকুর আগের অবস্থায় ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে প্রশাসন। নগরের বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শ্রমিকদের নিয়ে এই উদ্ধার কার্যক্রম শুরু করেন।

প্রায় সাড়ে ৩ বিঘা আয়তনের এই পুকুরটি ‘জোড়া পুকুর’ নামে পরিচিত এবং এটি বোয়ালিয়া মৌজায় অবস্থিত। যদিও এটি ব্যক্তিমালিকানাধীন, তবে রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষণের তালিকায়ও রয়েছে। স্থানীয় অংশীদারদের সঙ্গে চুক্তি করে ঠিকাদার হিকু সম্প্রতি পুকুরটি ভরাটের কাজ শুরু করেছিলেন।

একসময় রাজশাহীতে অসংখ্য পুকুর ছিল, কিন্তু অধিকাংশই এখন ভরাট হয়ে গেছে। ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংগঠন হাইকোর্টে রিট করলে, বোয়ালিয়া ভূমি কার্যালয় ৯৫২টি পুকুরের অস্তিত্ব চিহ্নিত করে। ২০২২ সালের ৮ আগস্ট হাইকোর্ট রাজশাহীর সব পুকুর সংরক্ষণ ও ভরাট হওয়া পুকুরগুলো পুনরুদ্ধারের নির্দেশ দেন। তবে এতদিনেও একটি পুকুরও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়নি।

এ অবস্থায় ঘোষপাড়া ফকিরপাড়া মহল্লার এই পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে পুকুরটি ভরাট করা হয়েছিল। বর্তমানে দুই প্রান্তে ২১ জন শ্রমিক উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা পুকুরে ফেলা মাটি কেটে পাড়ে তুলছেন।

পুকুরের সামনে একটি নোটিশ টাঙানো হয়েছে, যাতে লেখা—“এই পুকুর ভরাট করা নিষিদ্ধ। ময়লা-আবর্জনাসহ অন্য যেকোনোভাবে পুকুর ভরাট করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে সহকারী কমিশনার, বোয়ালিয়া, রাজশাহী।

শ্রমিকদের সর্দার রেজাউল করিম বলেন, “সকালে এসিল্যান্ড স্যার এসে মাপজোখ করে দেখিয়ে দিয়েছেন, কত দূর পর্যন্ত মাটি কেটে তুলতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।”

ভূমি অফিসের কর্মচারীরা জানান, পুকুরটির আয়তন প্রায় সাড়ে তিন বিঘা। এর মধ্যে দুই পাড়ে প্রায় ১০ কাঠা ভরাট করে ফেলা হয়েছিল। প্রশাসন খতিয়ান অনুযায়ী মূল পুকুরের জায়গা উদ্ধার করবে এবং সেই মাটি পাড়ের অংশে ফেলা হবে।

বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, “স্থানীয়রা আমাদের জানান যে পুকুরটি ভরাট হচ্ছে। তাই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পুকুর ভরাটের বিষয়ে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

রাজশাহীর পরিবেশবাদীরা মনে করছেন, প্রশাসনের এই পদক্ষেপ নগরীর অন্যান্য ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাকি পুকুরগুলোও সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper