1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মো. শাকিল আহামাদ
  • আপলোডের সময় : Monday, March 9, 2026,
রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মো. শাকিল আহামাদ, রাজশাহী:
প্রাণনাশের হুমকি ও নানা ধরনের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো. গিয়াস উদ্দিন।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে নওহাটা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন বলেন, তিনি একটি বিএনপি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নিজেও বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ১৫ বছর চাকরি করেছেন। পরে ঐচ্ছিক অবসর গ্রহণের পর নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। বিশেষ করে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, আসন্ন নওহাটা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। এতে তার জনপ্রিয়তা বাড়তে থাকায় সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন।

গিয়াস উদ্দিন বলেন, “এই ধরনের মিথ্যা অভিযোগ, হুমকি ও অপপ্রচার বন্ধ হওয়া উচিত। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ শোভন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, একজন রাজনীতিক পরিবারের সদস্য ও সাবেক কাউন্সিলর হিসেবে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper