
মোঃ শাকিল আহামাদ, রাজশাহী
রাজশাহী সদর-২ আসনের এমপি মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় আনন্দ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এশার নামাজের পর রাজশাহীর ছোট বনগ্রাম তালিমুল কোরআন হাফিজিয়া ও কওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করেন মোঃ আবুল কালাম আজাদ তপন, আহ্বায়ক, চন্দ্রিমা থানা ছাত্রদল, রাজশাহী মহানগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ নাসিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নিউ ডিগ্রি কলেজ ছাত্রদল; তন্ময়, রাজশাহী কলেজ ছাত্রদল নেতা; আবির, যুগ্ম আহ্বায়ক, ১৩ নম্বর ওয়ার্ড যুবদল; সাব্বির, কাজল, চন্দ্রিমা থানা ছাত্রদল; এবং ছাত্রনেতা রায়হানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।