
রাজশাহী স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শনিবার বেলা ১১টার দিকে এক নির্মাণ শ্রমিক চারতলা থেকে পড়ে মৃত্যু বরণ করেছেন। নিহতের নাম সাব্বির আহমেদ। তিনি নগরীর মাল্দা কলোনী শিল্পী পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির শালবাগান পাওয়ার হাউজের মোড়ে চারতলায় টেবিল ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে পাশের একতলা ভবনের ছাদে পড়ে যান। এ দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।
স্টাফ রিপোর্টার
মোঃ শান্ত ইসলাম
রাজশাহী