1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে কনস্টেবল সিনহার ‘অপরাধ সাম্রাজ্য’ - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৫:৩৩|
ব্রেকিং নিউজ:
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

রাজশাহীতে কনস্টেবল সিনহার ‘অপরাধ সাম্রাজ্য’

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬,
রাজশাহীতে কনস্টেবল সিনহার ‘অপরাধ সাম্রাজ্য’
রাজশাহীতে কনস্টেবল সিনহার ‘অপরাধ সাম্রাজ্য’

রাজশাহীতে কনস্টেবল সিনহার ‘অপরাধ সাম্রাজ্য’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে। কখনো এসআই, কখনো তদন্ত কর্মকর্তা, আবার কখনো সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করছেন এয়ারপোর্ট থানায় কর্মরত ওয়্যারলেস অপারেটর কনস্টেবল আশরাফুল ইসলাম সিনহা (কং নং–৮২৮)।

অভিযোগ রয়েছে, এই অপরাধচক্রের নেপথ্যে সহযোগী হিসেবে রয়েছেন চন্দ্রিমা থানার এসআই শাহিন আক্তার টুম্পা

অনুসন্ধান–১ : যেভাবে চলে সিন্ডিকেট

অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটে ৮ থেকে ১২ জন সক্রিয় সদস্য রয়েছে। চক্রটির অন্যতম মূল ব্যক্তি চোরাই মোবাইল ব্যবসায়ী শান্ত কুমার সাহা। তার কাজ হলো নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ‘আন-অফিসিয়াল’ মোবাইল ব্যবহারকারীদের শনাক্ত করা এবং কৌশলে তাদের ফোনের IMEI নম্বর সংগ্রহ করে কনস্টেবল আশরাফুলের কাছে সরবরাহ করা।

পরবর্তীতে সাইবার ইউনিটের অসাধু সদস্যদের সহায়তায় ফোনের তথ্য সংগ্রহ করে আশরাফুল নিজেকে এসআই বা ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ফোন করেন। ছিনতাই বা ডাকাতি মামলায় জড়ানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা ও মোবাইল ফোন আদায় করা হয়। এসব ফোন আবার শান্ত কুমার সাহার মাধ্যমে বাজারে বিক্রি করা হয়।

অনুসন্ধান–২ : ভুক্তভোগী রাব্বির ভয়াবহ অভিজ্ঞতা

কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ওয়াদুদ হোসেন রাব্বি জানান, গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে তাকে ফোন করে নিজেকে চন্দ্রিমা থানার ‘এসআই আশরাফুল’ পরিচয় দেন কনস্টেবল সিনহা। তিনি দাবি করেন, রাব্বির ব্যবহৃত ফোনটি ছিনতাই হওয়া একটি মোবাইল এবং তিনি ওই মামলার তদন্ত কর্মকর্তা।

ওসিকে ‘ম্যানেজ’ করার কথা বলে রাব্বির কাছ থেকে ৫ হাজার টাকা ও ফোন নিয়ে থানায় দেখা করতে বলেন।
পরবর্তীতে ৭ নভেম্বর রাতে চন্দ্রিমা থানার সামনে গিয়ে নথিপত্র দেখতে চাইলে আশরাফুল তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে তিনি দাবি করেন, ফোনটি তার স্ত্রীর। তবে যে জিডি দেখানো হয়, সেটি ঘটনার আগের নয়—বরং ঘটনার পরের দিন ৬ নভেম্বর তারিখের।

অভিযোগ রয়েছে, ওই সময় এসআই শাহিন আক্তার টুম্পা ও কনস্টেবল আশরাফুল মিলে রাব্বিকে ভয়ভীতি দেখিয়ে ফোনটি জোরপূর্বক নিয়ে নেন। এ ঘটনার অডিও ও ভিডিও প্রমাণ ভুক্তভোগীর কাছে সংরক্ষিত আছে বলে দাবি করা হয়েছে।

অনুসন্ধান–৩ : বন্ধুবেশে শত্রু

রাব্বির ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় এক মাস আগে তিনি ফোনটি তার বন্ধুর ভাইয়ের কাছ থেকে কিনেছিলেন। তার পরিচিত শান্ত কুমার সাহা ফোনটি দেখার নাম করে কৌশলে IMEI নম্বর সংগ্রহ করেন। কিছুদিনের মধ্যেই আশরাফুলের ফোন ও হয়রানি শুরু হয়। অনুসন্ধানে উঠে এসেছে—মূলত শান্তই এই তথ্যগুলো পাচার করেছিলেন।

কর্তৃপক্ষের বক্তব্য

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

“বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে অপরাধী যেই হোক, তার শাস্তি হওয়া জরুরি। নিজ কর্মফল নিজেকেই ভোগ করতে হবে।”

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ বলেন,

“এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিচার হওয়া উচিত।”

সচেতন মহলের দাবি

রাজশাহীর সচেতন মহলের দাবি, পুলিশের পোশাক ব্যবহার করে এ ধরনের ভয়ংকর চাঁদাবাজি ও ফোন ছিনতাই সিন্ডিকেট পরিচালনাকারী কনস্টেবল আশরাফুল ইসলাম সিনহা এবং এসআই শাহিন আক্তার টুম্পার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper