1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজশাহীতে এবার পাশের হার ৭৭.৬৩ শতাংশ, এগিয়ে মেয়েরা - আমার সকাল ২৪ |
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৩৭|
ব্রেকিং নিউজ:
কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ মাদক কারবারি নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলা, বিজিবি সদস্যসহ আহত ৩ প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজারের বেশি পরিবার জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মামুন জোয়ার্দ্দার ফ্যামিলি কার্ড বস্তিবাসী পরিবারগুলোর জন্য আশার আলো উত্তরায় অভিযানে ৪৭টি মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ কেশবপুরে নকল দুধ তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ শৈলকুপা পৌর শহরকে আধুনিক ও বাসযোগ্য করতে বাস কাউন্টার স্থানান্তরের দাবি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রমজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আজ থেকে নতুন রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু নারায়ণগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিশ্চিত রাখতে মোবাইল কোর্ট অভিযান শাহবাগে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সিটিটিসি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার: এমপি ডা: মোসলেহ উদ্দিন ফরিদ উলিপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক বাঁশের সাঁকোই ভরসা, টলাখালি নদীতে স্থায়ী সেতুর দাবি যশোর চৌগাছায় অভিযান: ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ঢাকা মিন্টু রোডে ট্রাকচাপায় নোয়াখালীর হাজী শামসুল হকের মৃত্যু, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে আলীকদমে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড কসবা পুটিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গ্রামবাসীর উত্তেজনা আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ পিকআপ আটক, দুই মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সালথায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা আটক কুষ্টিয়ার চৌড়হাসে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত স্থবিরতা কাটাতে সংস্কারের প্রতিশ্রুতি স্বাস্থ্য খাতে নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান, উৎকণ্ঠায় পরিবার বগুড়ার আদমদীঘীতে চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেফতার দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের গাওকান্দিয়া ইউনিয়ন কমিটি গঠন ভেড়ামারায় বিএনপি নেতার অফিসে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ, চা দোকানদার আহত শাহবাগে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার তেল নিতে গিয়ে যুবক খুন: ঝিনাইদহে তেলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চোরাই মার্কেটে তক্ষক কোটি টাকা দামে বিক্রি—গুজবের মধ্যেই লালমনিরহাটে তিনটি তক্ষক উদ্ধার ভারতীয় নেশা সিরাপ নতুন নামে পাচারের চেষ্টা নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু কেসোলা থেরের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনস্রোত, উপস্থিত ছিলেন কে এস মং

রাজশাহীতে এবার পাশের হার ৭৭.৬৩ শতাংশ, এগিয়ে মেয়েরা

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
রাজশাহীতে এবার পাশের হার ৭৭.৬৩ শতাংশ এগিয়ে মেয়েরা
রাজশাহীতে এবার পাশের হার ৭৭.৬৩ শতাংশ এগিয়ে মেয়েরা

রাজশাহীতে এবার পাশের হার ৭৭.৬৩ শতাংশ, এগিয়ে মেয়েরা

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আগের বছরের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৯.২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ছিল ৮৫.৮৮ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১,৮২,৭৯২ জন। এদের মধ্যে ১,৩৯,৯৮৩ জন পরীক্ষার্থী পাস করেছে। ছাত্র ছিল ৯৪,২৫৯ জন এবং ছাত্রী ৮৬,০৫১ জন। ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২২,৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১১,৯৬২ জন এবং ছাত্র ১০,৩৬৫ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানায়, এবার পরীক্ষার সময় বহিষ্কৃত হয়েছে ৭ জন শিক্ষার্থী। ১০ শতাংশের নিচে পাশ করা কোনো স্কুল নেই, তবে শতভাগ পাস করা স্কুল রয়েছে ৯৯টি। রাজশাহী বোর্ডের আওতাধীন ৮টি জেলার অধীনে এবার মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মোট স্কুলের সংখ্যা ছিল ২,৬৯০টি।

ফলাফলে ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ছাত্রীরা নিয়মিত পড়াশোনা, উপস্থিতি, এবং পরিবার ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার কারণে এগিয়ে আছে। এ প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে লক্ষ করা যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper