1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাজধানীতে নিষিদ্ধ মিছিলে ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:১৮|
ব্রেকিং নিউজ:
দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, দুইজন আহত

রাজধানীতে নিষিদ্ধ মিছিলে ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
রাজধানীতে নিষিদ্ধ মিছিলে ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ মিছিলে ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান

 রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শেরেবাংলা নগর থানা থেকে ১৮ জন, সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) থেকে ১৩ জন, খিলক্ষেত থানা ৪ জন, উত্তরা থানা ২ জন, বাড্ডা থানা ৩ জন, বনানী থানা ৩ জন এবং তেজগাঁও থানা থেকে ৩ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের সক্রিয় সদস্য, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্য। শেরেবাংলা নগর থানা থেকে গ্রেপ্তার হয়েছেন আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন খান, কামরুজ্জামানসহ আরও ১৮ জন। সিটিটিসি অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান জনি, রাশেদুজ্জামান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।

খিলক্ষেত থানার পুলিশ শুক্রবার সকাল ৭:৩৭ মিনিটে খিলক্ষেত এলাকায় ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টে নিষিদ্ধ ঘোষিত মিছিলের প্রস্তুতি সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার পুলিশ ৯ নম্বর সেক্টর এলাকায় আকাশ টাওয়ারের সামনে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে গ্রেপ্তার করে। বাড্ডা থানায় প্রগতি সরণি মেইন রোডে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও খালেদ বিন কাওসারকে হাতেনাতে আটক করা হয়। বনানী থানার পুলিশ বনানী ঢাকা গেট এলাকায় এবং তেজগাঁও থানার পুলিশ বিজয় সরণি এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণের সময় আরও ৬ জনকে গ্রেপ্তার করে।

ডিএমপি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সরকারবিরোধী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে মিছিলের আয়োজন করছিল। পুলিশের দ্রুত পদক্ষেপে তাদের মিছিল রুখে দেওয়া হয়েছে। ডিএমপি এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে।


শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper