রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ অর্ধশত শিক্ষার্থীকে ছাত্র জমিয়তের সংবর্ধনা

রাজধানীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উত্তরার জামিয়াতুন নূর আল কাসেমিয়া মিলনায়তনে আয়োজিত ‘এসএসসি পরীক্ষা পরবর্তী দ্বীনি মোলাকাত’ অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ইসলামের আগেও পৃথিবীতে বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটেছিল। তবে রাসুলুল্লাহ (সা.)-এর আগমনের মাধ্যমে মানবতা, ন্যায়বিচার ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তিনি মানুষের অধিকার ও ন্যায়বিচারের শিক্ষা প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা.)-এর ভূমিকা তুলে ধরেন।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের জ্ঞানচর্চা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইউরোপে পরবর্তীতে শিক্ষার বিস্তার ঘটে। বিশ্বব্যাপী পাঠ-পঠন ও জ্ঞানচর্চার বিকাশে ইসলামী শিক্ষা ও মুসলিম সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ইসলামপূর্ব যুগের সামাজিক ও আইনগত পরিস্থিতি তুলে ধরে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, সে সময় বিভিন্ন অঞ্চলে জুলুম, অত্যাচার ও সামাজিক বিশৃঙ্খলা বিদ্যমান ছিল। রাসুলুল্লাহ (সা.) মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলার শিক্ষা প্রতিষ্ঠা করেন।

জগন্নাথপুরে পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষকের যোগদান, দোয়া মাহফিল জগন্নাথপুরে পাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষকের যোগদান, দোয়া মাহফিল

অনুষ্ঠানে প্রধান বক্তা ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী শিক্ষার্থীদের ব্যক্তি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ছাত্র জমিয়তের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিন হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমি, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান কাসেমি ও মাওলানা এখলাছুর রহমান রিয়াদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন, সাধারণ সম্পাদক সাদ বিন জাকির ও সহসাধারণ সম্পাদক বায়েজিদ আহমদ সিরাজ।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। পরে শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত