
স্টাফ রিপোর্টার:মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বাড়াতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী বাজারে আয়োজিত এ মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে রাঙ্গাবালীকে রক্ষা করতে হলে এখনই সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে—তাই তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি ও জনমত গড়ে তোলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মাদক নির্মূলে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানটির আয়োজন করে রাঙ্গাবালী উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদ। এতে সহযোগিতা করে বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন।