রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু
মোঃ মাসুদ মোল্লা
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে আজগর (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রূপারচরের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বশির মাঝির বোটে করে আজগরসহ কয়েকজন জেলে সাগরে মাছ ধরছিলেন। সকালে জাল ফেলার সময় গ্রাফির একটি অংশ আজগরের পেটে ঢুকে যায়। পরে স্রোতের টানে গ্রাফিটি ছিটকে গেলেও আজগর বোটে থেকে যান। এতে তিনি গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্পিডবোটযোগে তাকে রাঙ্গাবালীর চরমোন্তাজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ তার নিজ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।