রাঙ্গাবালীতে ফিশিং বোটে বজ্রপাত, দুই জেলে নিহত; আহত ৩

  • আপলোডের সময় : Tuesday, September 8, 2026,
রাঙ্গাবালীতে ফিশিং বোটে বজ্রপাত, দুই জেলে নিহত; আহত ৩
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাঙ্গাবালীতে ফিশিং বোটে বজ্রপাত, দুই জেলে নিহত; আহত ৩

রাঙ্গাবালীতে ফিশিং বোটে বজ্রপাত, দুই জেলে নিহত; আহত ৩

মোঃ মাসুদ মোল্লা | রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি ফিশিং বোটে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বোটের মাঝিসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

নিহত সাকিব ও ইমন দুজনই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। সাকিব ওই এলাকার শহিদ শিকদারের ছেলে এবং ইমন হাবিব খাঁর ছেলে।

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাতঃভ্রমণে বের হওয়া দুই নারী নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন খাঁর মালিকানাধীন একটি ফিশিং বোটে সাকিব, ইমনসহ পাঁচ জেলে রোববার সকালে ইলিশ ধরতে সাগরে যান। বিকেল ৪টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলার সময় হঠাৎ বোটটির ওপর বজ্রপাত হয়। এতে সাকিব ও ইমন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বজ্রপাতে বোটের মাঝি সুমন খাঁ এবং জেলে নিবির ও নিপু আহত হন। পরে অন্য একটি বোট এসে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বোটের মালিক ও নিহত ইমনের বড় ভাই সুমন খাঁ বলেন, সকালে তারা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যান। বিকেলে মায়ারচরে জাল ফেলার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। পরে অন্য একটি বোট এসে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একজন এসআই রয়েছেন। নিহত ও আহত সবাই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিহত দুই জেলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত