রাঙ্গাবালীতে খাল নিয়ে বিরোধ, মাছ ধরা ঘিরে হট্টগোলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Saturday, August 29, 2026,
রাঙ্গাবালীতে খাল নিয়ে বিরোধ, মাছ ধরা ঘিরে হট্টগোলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রাঙ্গাবালীতে খাল নিয়ে বিরোধ, মাছ ধরা ঘিরে হট্টগোলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ

রাঙ্গাবালীতে খাল নিয়ে বিরোধ, মাছ ধরা ঘিরে হট্টগোলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাঙ্গাবালী, পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চরলতা স্লুইস খাল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। খালটি ইজারা নেওয়া হয়েছে—এমন দাবিকে কেন্দ্র করে স্থানীয়দের মাছ ধরা নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের এক পক্ষের দাবি, রাসেল গাজী নামের এক ব্যক্তি খালটি ইজারা নিয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা খালটি উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন, যাতে তাঁরা সেখানে মাছ ধরতে পারেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

বৃহস্পতিবার দুপুরে খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। তাঁদের ভাষ্য, স্থানীয় লোকজন খালে মাছ ধরতে গেলে রাসেল গাজী ও প্রিন্স গাজীর পক্ষের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া হোসাইন সেখানে গিয়ে খাল ইজারা নেওয়ার দাবিদার পক্ষের হয়ে কথা বলেন। এ সময় তাঁকে ঘিরেও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং তিনি লাঞ্ছিত হন বলে দাবি স্থানীয়দের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব দুই দিনে দুই বিদায়, সৃষ্টিকর্মে থেকে যাবেন মুকুল জামিল ও সজীব

চালিতাবুনিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. বাহাদুর বলেন, “এমপি মহোদয় খালটি উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। প্রিন্স গাজীর ভাই মিন্টু গাজীসহ কয়েকজন ওই খালে গিয়ে স্থানীয়দের মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে স্থানীয়রা তাঁদের ধাওয়া দেন। পরে জাকারিয়া হোসাইনকে ঘিরেও ধাক্কাধাক্কি হয় বলে শুনেছি। পরে কয়েকজন গিয়ে জাকারিয়াকে সেখান থেকে সরিয়ে নেন। এরপর স্থানীয়রাও চলে যান।”

বাহাদুরের দাবি, জাকারিয়া হোসাইন রাসেল গাজীর পক্ষে ছিলেন। খাল নিয়ে বিরোধের সময় রাসেল গাজীর পক্ষে কথা বলায় স্থানীয়দের ধাক্কাধাক্কির মুখে পড়েন তিনি।

তবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া হোসাইন। তিনি বলেন, “এরকম কোনো ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে প্রতিবেদক তথ্য জানতে চাইলে জাকারিয়া হোসাইন তথ্যদাতাদের নাম জানতে চান। পরে তিনি তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন এবং ঘটনার সত্যতা অস্বীকার করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। কেউ কোনো অভিযোগও করেনি।”

খালটির ইজারা, ব্যবহার ও স্থানীয়দের মাছ ধরার অধিকার নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা তদন্ত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত