
পটুয়াখালী পৌরসভার সম্মানিত নাগরিকদের সম্মানে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের মাটি ও মানুষের প্রিয় নেতা, গণমানুষের কণ্ঠস্বর জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি)।
তিনি তাঁর বক্তব্যে সুন্দর পটুয়াখালী ও সমৃদ্ধ বাউফল বিনির্মাণে ঐক্য, ভ্রাতৃত্ব ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর সাবলীল ও দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল নাহিয়ানের দক্ষ ব্যবস্থাপনায়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতাপূর্ণ।
পটুয়াখালীর সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।