রংপুর জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

রংপুর জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আকতারুল হক প্রধান, ক্রাইম রিপোর্টার
রংপুর জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার, রংপুরের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল থানার অফিসার ইনচার্জদের আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন।
সভায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান পুলিশ সুপার। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুকুল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।