রংপুরে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

, ক্রাইম রিপোর্টার
  • আপলোডের সময় : Sunday, October 4, 2026,
রংপুরে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
রংপুরে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আকতারুল হক প্রধান
ক্রাইম রিপোর্টার

রংপুর জেলা পুলিশের কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় কোতোয়ালি থানার এসআই (নিঃ) মো. শাহজাহান কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ৪৫ মিনিটে রংপুর জেলার কোতোয়ালি (সদর) থানাধীন ৪ নম্বর সদ্যপুস্কুরনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাবাড়ি মিল বাজার এলাকায় মো. আব্দুর রহমানের ডিস সাপ্লাইয়ের দোকানে অভিযান চালানো হয়।

কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম কেশবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক, ব্যাগে মিলল কাটার সরঞ্জাম

এ সময় দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত মো. আব্দুর রহমানের পরিহিত প্যান্টের ডান পকেটে সিগারেটের প্যাকেটের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত মো. আবু মুসার পরিহিত শার্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো কাগজের মধ্যে থাকা আরও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোট ৩২ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে আলামতসহ আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুর রহমান (৩০), পিতা মো. তৈয়ব আলী, সাং-কাটাবাড়ি মিল বাজার এবং মো. আবু মুসা (৪০), পিতা মৃত এরশাদ আলী, সাং-কাটাবাড়ি পশ্চিমপাড়া। তারা উভয়েই ৪ নম্বর সদ্যপুস্কুরনী ইউনিয়ন, কোতোয়ালি (সদর) থানা, রংপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার দুই আসামিকে কোতোয়ালি থানায় নেওয়ার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানার মামলা নম্বর-০২, তারিখ ০২/১০/২০২৬ খ্রিস্টাব্দ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত