রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্য আটক
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

রংপুরে ডিবির অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্য আটক
আকতারুল হক প্রধান
ক্রাইম রিপোর্টার
রংপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)-এর তত্ত্বাবধানে জেলা পুলিশের এসআই (নিঃ) মোঃ মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে ডিবির একটি দল ৪ অক্টোবর ২০২৬ রাত ১০টা ৪৫ মিনিটে গংগাচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজারসংলগ্ন লালচাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে অনলাইন মাধ্যমে ভিসা প্রতারণার কাগজপত্রসহ মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় মোঃ শিমুল ইসলাম (৩৩) ও মোঃ লিটন কবির (৩১) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক শিমুল ইসলামের কাছ থেকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি খোলা মোবাইল সিম এবং ভিসা প্রতারণার মাধ্যমে তৈরি করা ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়েছে। অপর আটক লিটন কবিরের কাছ থেকেও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে প্রবেশের তথ্য পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের পরিচয় হিসেবে শিমুল ইসলাম (৩৩), পিতা মৃত মহুবর রহমান, সাং-উত্তর হাজীপুর এবং লিটন কবির (৩১), পিতা মোঃ আজম আলী, সাং-উত্তর হাজীপুর ডাঙ্গাপাড়া, উভয় থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর বলে জানা গেছে।
পরে জব্দ করা আলামত ও আটক দুই ব্যক্তিকে গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় গংগাচড়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৭ ধারা এবং সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।