যুক্তরাষ্ট্রে ছাহেব কিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

, নির্বাহী সম্পাদক
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
যুক্তরাষ্ট্রে ছাহেব কিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
যুক্তরাষ্ট্রে ছাহেব কিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

যুক্তরাষ্ট্রে ছাহেব কিবলা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

শাহ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

উপমহাদেশের প্রখ্যাত হাদিসবিশারদ ও ফুলতলী ছাহেব বাড়ির সম্মানিত মুরশিদ শাইখুল হাদিস আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী (মা.জি.আ.) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সোমবার (স্থানীয় সময়) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী মুরিদান ও আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ।

তাঁর আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনুসারীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরে আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএর নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক আশেকান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

এ সময় উপস্থিত অনুসারীদের মধ্যে প্রিয় মুরশিদকে কাছে পেয়ে উচ্ছ্বাস দেখা যায়। তাঁর এ দাওয়াতি সফরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফুলতলী ছাহেব বাড়ির উত্তরসূরি ও লতিফি হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

জানা গেছে, সফরকালে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দ্বীনি মাহফিল, দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় অংশ নেবেন। এসব আয়োজনের মাধ্যমে তিনি প্রবাসী মুসলিম কমিউনিটির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে, বড় ছাহেব কিবলা ফুলতলীর এ দাওয়াতি সফরের সার্বিক সফলতা ও বরকত কামনা এবং তাঁর নেক হায়াত বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তাঁর মুহিব্বীনরা।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত