যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি চার বছর পর গ্রেপ্তার
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি চার বছর পর গ্রেপ্তার
চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফকে চার বছর পর কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
শনিবার (৩ অক্টোবর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর যৌথ দল কক্সবাজারের লাবণী বিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহিউদ্দিন শরীফ (২৫) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার মৃত নাদের প্রকাশ রফিকের ছেলে।
এসআরবি জানায়, ২০২২ সালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিউদ্দিন শরীফের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সাজা কার্যকর হওয়ার আগেই তিনি আত্মগোপনে চলে যান। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি জানতে পারে, মহিউদ্দিন কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর যৌথ দল লাবণী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মহিউদ্দিনকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।