যানজটমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে মাঠে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
যানজটমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে মাঠে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন
মোঃ আবু সালেহ রিয়াজ
আপলোডের সময় :
Wednesday, June 17, 2026,
যানজটমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে মাঠে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন
যানজটমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে মাঠে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ
নোয়াখালী জেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং শহরের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নোয়াখালীর ট্রাফিক ব্যবস্থার গুণগত উন্নয়ন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্দেশ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড় সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে যানজটপ্রবণ এলাকাগুলো ও গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি যানজটের মূল কারণগুলো চিহ্নিত করেন এবং অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা ও ট্রাফিক আইন অমান্যের বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন।
একটি সুশৃঙ্খল, গতিশীল ও যানজটমুক্ত নোয়াখালী গড়ে তোলার লক্ষ্যে তাঁর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর, জনবান্ধব ও শৃঙ্খলিত করতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।