1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোহাম্মদপুরে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫-এর শুভ উদ্বোধন - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমল স্বর্ণের দাম নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা, উত্তেজনা বিজয় থালাপতির সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’! ঘুষের প্রস্তাব ১৫ বিধায়ককে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর নির্মিত নয়: আমির খান প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক হাসপাতালে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বিশ্বকাপের উন্মাদনায় পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখ আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ বিশেষ সুবিধা ঝড়-বৃষ্টির পূর্বাভাসেও ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ঢাবি শিবিরের কর্মসূচিতে যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড মাইকেল মধুসূদনের জন্মভূমিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ নষ্ট সাপের কামড়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’ হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এনসিপি-ঠিকাদারি পক্ষের সংঘর্ষে আহত ৬ গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মোহাম্মদপুরে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫-এর শুভ উদ্বোধন

নাঈম আহমেদ
  • আপলোডের সময় : Saturday, December 20, 2025,
মোহাম্মদপুরে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫-এর শুভ উদ্বোধন
মোহাম্মদপুরে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫-এর শুভ উদ্বোধন

মোহাম্মদপুরে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫-এর শুভ উদ্বোধন

নাঈম আহমেদ
স্টাফ রিপোর্টার
দৈনিক আমার সকাল ২৪

স্টাফ রিপোর্টার :
মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন হল-এ উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫। আলোকিত শিশু স্কুল-এর সম্মানিত চেয়ারম্যান, অকুপেশনাল থেরাপিস্ট অধ্যাপক জহির উদ্দিন আকন্দ-এর উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও বর্ণিল।

তিন দিনব্যাপী এই মেলায় পোশাক, কসমেটিক্স, খাদ্যপণ্য, খেলনা, থেরাপি ইকুইপমেন্ট, রিসোর্ট ও আবাসনসহ বিভিন্ন খাতের স্টল স্থান পেয়েছে। দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলাটি দর্শনার্থী ও ক্রেতাদের জন্য এক ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা এনে দিয়েছে। মেলাটি ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকলেও আজ ২০ ডিসেম্বর শেষ দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে আরও জমজমাট হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।

একই আয়োজনে অনুষ্ঠিত হয় আলোকিত শিশু স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং ‘যেমন খুশি তেমন সাজ’ পর্বে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য কেবল বাণিজ্যিক প্রদর্শনী নয়; বরং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং সৃজনশীল প্রতিভা প্রকাশের জন্য একটি মানবিক ও সহানুভূতিশীল প্ল্যাটফর্ম তৈরি করা। সেই দৃষ্টিকোণ থেকে সমন্বিত বিজয় মেলা ও এক্সপো ২০২৫ একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper