মোহাম্মদপুরে অবৈধ অটোরিকশা তৈরি ও বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযান
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

মোহাম্মদপুরে অবৈধ অটোরিকশা তৈরি ও বিক্রির বিরুদ্ধে সমন্বিত অভিযান
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধসংলগ্ন আদাবর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধ অটোরিকশা তৈরির বিভিন্ন মালামাল ও চারটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ক্রাইম বিভাগ এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) যৌথভাবে অংশ নেন।
এ ছাড়া অভিযানে ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি)সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাজধানীর সড়ক নিরাপদ রাখা এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরি ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।