1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোড়েলগঞ্জে গোলপাতার ঘরে পাঠদান, ভবন সংকটে পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র

মোড়েলগঞ্জে গোলপাতার ঘরে পাঠদান, ভবন সংকটে পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : Monday, June 29, 2026,
মোড়েলগঞ্জে গোলপাতার ঘরে পাঠদান, ভবন সংকটে পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোড়েলগঞ্জে গোলপাতার ঘরে পাঠদান, ভবন সংকটে পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোড়েলগঞ্জে গোলপাতার ঘরে পাঠদান, ভবন সংকটে পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ১৯০ নম্বর পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে চরম অবকাঠামোগত সংকটের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। নিরাপদ ভবনের অভাবে শতাধিক শিক্ষার্থী একটি অস্থায়ী গোলপাতার ঘরে পাঠ নিতে বাধ্য হচ্ছে।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২২ সালে তা অপসারণ করা হয়। এরপর থেকে নতুন ভবন নির্মাণ না হওয়ায় অস্থায়ী গোলপাতার ঘরেই পাঠদান চলছে।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই ঘরের চালা চুঁইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে। এতে বই-খাতা ভিজে যায়, মেঝেতে কাদা জমে এবং পাঠদান ব্যাহত হয়। প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুন জরুরি মেরামতের জন্য এলজিআরডির আওতায় ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও রহস্যজনক কারণে কোনো কাজ বাস্তবায়িত হয়নি। পরে ওই বরাদ্দ ফেরত চলে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা আক্তার জানান, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পাঠদান পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, ডিজিটাল বাংলাদেশের এই সময়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলপাতার ঘরে পাঠদান অত্যন্ত হতাশাজনক। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper