মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা

  • আপলোডের সময় : Wednesday, December 24, 2025,
মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা

শেখ তাইজুল ইসলাম
মোংলা উপজেলা প্রতিনিধি

বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামকে মোংলায় পৌঁছালে বিপুল গণসংবর্ধনা প্রদান করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালবেলা ডা. শেখ ফরিদুল ইসলাম মোংলা উপজেলায় প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া হাজারো নেতা-কর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতা-কর্মীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ডা. শেখ ফরিদুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,
“আপনাদের এই ভালোবাসা আমাকে গভীরভাবে ঋণী করেছে। ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে মোংলা–রামপালের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভয়-ভীতি উপেক্ষা করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রার্থীর আগমনে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সময় ডা. শেখ ফরিদুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিকেলে তিনি দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে নির্বাচন পরিচালনা, সাংগঠনিক প্রস্তুতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত