মেহেরপুর সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
মেহেরপুর সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মেহেরপুর সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

মেহেরপুর সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

সীমান্তে পুশইন-পুশব্যাক নিয়ে উত্তেজনার মধ্যেই মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ ও ওষুধজাতীয় ট্যাবলেট।

রোববার (১১ অক্টোবর) ভোররাতে গাংনী উপজেলার শেওড়াতলা ও কাজিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এর আগে একই রাতে রাত সাড়ে ১২টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়ায় অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ২১ বোতল ফেনসিডিল, ৪৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান নির্মূলে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর থাকবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত