মেলান্দহে আ.লীগ নেতাদের নিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ভোট প্রার্থনা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, October 11, 2026,
মেলান্দহে আ.লীগ নেতাদের নিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ভোট প্রার্থনা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মেলান্দহে আ.লীগ নেতাদের নিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ভোট প্রার্থনা

মেলান্দহে আ.লীগ নেতাদের নিয়ে বিএনপি নেতার ভূরিভোজ, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ভোট প্রার্থনা

জামালপুরের মেলান্দহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বর রহমান মাস্টার। উঠান বৈঠকের নামে আয়োজিত এ অনুষ্ঠানে ভূরিভোজ শেষে নিজেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ভোট চান তিনি। অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারাও তাঁর পক্ষে সমর্থনের কথা জানান। তবে এখনো স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এবং বিএনপিও দলীয়ভাবে কোনো প্রার্থীকে আনুষ্ঠানিক মনোনয়ন বা সমর্থন দেয়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাঠা গ্রামের আইডিয়াল স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

তৈয়বর রহমান মাস্টার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। ভূরিভোজ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন এবং উপস্থিত লোকজনের কাছে ভোট চান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাহমুদপুর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ও স্থানীয় হাড়গীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল হক মাস্টারকে উপস্থিত থাকতে দেখা যায়। তিনি সেখানে বক্তব্যও দেন। এ ছাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হুসেন তারা, একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসান হায়দার বিদ্যুৎসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাজিদুল হক মাস্টার বলেন, মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তৈয়বর রহমান মাস্টারকেই সমর্থন দিয়েছেন সংসদ সদস্য (এমপি)। তবে কোন সংসদ সদস্য তাঁকে সমর্থন দিয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এদিকে নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। বিএনপিও দলীয়ভাবে কাউকে আনুষ্ঠানিক মনোনয়ন বা সমর্থন দেয়নি। এর মধ্যেই উঠান বৈঠকের নামে ভূরিভোজের আয়োজন করে প্রার্থী ঘোষণা ও ভোট চাওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ভূরিভোজে উপস্থিত একাধিক বিএনপিকর্মী এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দলীয়ভাবে প্রার্থী নির্ধারণের আগেই এমন আয়োজন এবং আওয়ামী লীগ নেতাদের সমর্থনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে প্রশ্ন তৈরি করেছে।

এসব বিষয়ে জানতে বিএনপি নেতা তৈয়বর রহমান মাস্টারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হয়, তবে কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘এ মুহূর্তে কীসের ভূরিভোজের আয়োজন করা হয়েছে, তা জানি না। যেহেতু এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, সেহেতু এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’

আমার সকাল ২৪

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত