মুসল্লী কলেজ গেট এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
মুসল্লী কলেজ গেট এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুসল্লী কলেজ গেট এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে মানববন্ধন

মুসল্লী কলেজ গেট এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে মানববন্ধন

মো. শাজাহান মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) ঐতিহাসিক মুসল্লী কলেজ গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ৭ নম্বর মুশুল্লী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মুশুল্লী প্রাথমিক বিদ্যালয়, মুসল্লী উচ্চ বিদ্যালয়, মুসল্লী বালিকা উচ্চ বিদ্যালয়, মুসল্লী কলেজ, তারেরঘাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা এবং চকমতি ডিএস ফাজিল মাদ্রাসা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, ইভটিজিং ও বাল্যবিবাহের কারণে নারী ও শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন, শিক্ষা এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি হচ্ছে। একটি সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে ৭ নম্বর মুশুল্লী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত