1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৪০|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

জাকির হোসেন খাঁন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬,
জাকির হোসেন খাঁন

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

জাকির হোসেন খাঁন
উপ-বার্তা সম্পাদক

কুমিল্লার মুরাদনগরে নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে নগদ দুই লাখ টাকাসহ আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারে করে নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়।

স্থানীয়দের দাবি, তার কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা। আটক হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে।

খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান জানান, ঘটনাটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত না হওয়ায় মোবাইল কোর্ট আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। বিষয়টি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper