মুন্সীগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী প্রফেসর আবু ইউসুফের মনোনয়নপত্র সংগ্রহ
- আপলোডের সময় : Wednesday, December 24, 2025,

মুন্সীগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী প্রফেসর আবু ইউসুফের মনোনয়নপত্র সংগ্রহ
এম এ তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলামের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আরশাদ আলী ঢালী, সদস্য সচিব মাওলানা মো. মোকসেদুর রহমান, জেলা শুরা সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সুরুজ মাস্টার এবং মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুল মুবিনসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।