মুন্সীগঞ্জে প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, June 22, 2025,
মুন্সীগঞ্জে প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মুন্সীগঞ্জে প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

মুন্সীগঞ্জে প্রবাসী হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে প্রবাস ফেরত যুবক শ্যামল বেপারীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ শাহাদাত বেপারী (৪৬) কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৪, সিপিসি-২, সাভার-এর যৌথ অভিযানে তাকে ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (তারিখ দিন) এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত শাহাদাত বেপারীর বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
খাবারের সন্ধানে জলাশয়ে পাখিদের অবিরাম ব্যস্ততা খাবারের সন্ধানে জলাশয়ে পাখিদের অবিরাম ব্যস্ততা

২০২৩ সালের ১৩ জুন রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে প্রবাস ফেরত শ্যামল বেপারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় স্থানীয় শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, হাবিব ও মহিউদ্দিনসহ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র ও গুলি করে গুরুতর জখম করার পর হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা শ্যামলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত