1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল - আমার সকাল ২৪ |
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৪:০১|
ব্রেকিং নিউজ:
সংযুক্ত আরব আমিরাত-এ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত অমর একুশ গাইবান্ধায় ছাত্রনেতাদের হত্যার পরিকল্পনার প্রমাণ: গোপন টার্গেট লিস্ট ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিনম্র শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী সরকারি কলেজের ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন নতুন অ্যাপে জানানো যাবে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে আসিফ আকবরের মন্তব্য ‘ব্যক্তিগত মতামত’: বিসিবি পরিচালক বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদীর মা মারা গেছেন ‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা মাদারীপুর শিবচরে দৃষ্টিনন্দন মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেতাগীতে পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শন রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী শৈলকুপার রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব: সাবেক মেয়র খলিলুর রহমান সরাইলে একুশের প্রথম প্রহরে হট্টগোল, রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে পারেননি রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে নবজাতকের মরদেহ উদ্ধার বেতাগীতে ভিবিডির আয়োজন “তারুণ্যের মনে অমর একুশে” উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ-এর ঝিকরগাছায় গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার সিলেটে রাত ৯টায় দোকান বন্ধের বিধিনিষেধ শিথিল ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার : আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান নোয়াখালীর কবিরহাটে তেলের গাড়ির চাপায় ২ পথচারী নিহত, একজন গুরুতর আহত নোয়াখালীর সোনাপুর বাজারে মূল্যতালিকা ছাড়া বিক্রি, ভোক্তা অধিকার লঙ্ঘন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নবনির্বাচিত এমপি ডা. ফরিদ-এর জুম্মা নামাজ ও অনুদান প্রদান মানিকগঞ্জে পিকআপ–ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত কারওয়ান বাজারে সড়ক দখল করে অস্থায়ী দোকান, যান চলাচলে চরম ভোগান্তি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি নোয়াখালী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল

মোঃ শাকিল আহামাদ
  • আপলোডের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল
মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল

মিজানুর রহমান মিনু: ভূমিমন্ত্রী হয়েও রিকশায় চলাচল

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী

রাজশাহী শহরে মিজানুর রহমান মিনুকে গাড়িতে চড়তে খুব একটা দেখা যায় না। শনিবার সকালে তিনি রিকশায় চড়ে সবজির বাজারে যান, আবার রিকশাতেই ফেরেন। দলীয় কর্মসূচিতেও অংশ নেন একইভাবে। সম্প্রতি তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে রাজশাহীতে তাঁকে এখনো দেখা যাচ্ছে সেই চিরচেনা রূপে—রিকশায় চলাফেরা করতে।

মিনুর দীর্ঘদিনের সঙ্গী রিকশাচালক আব্দুল কুদ্দুস। প্রায় ১০ বছর ধরে তিনি মিনুকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে যান। শনিবার সকালেও নগরের ভদ্রা এলাকার বাসা থেকে কুদ্দুসের রিকশায় চড়ে বের হন মন্ত্রী। প্রতিদিনের মতো সেদিনও তিনি যান সাহেববাজার জিরোপয়েন্টে। সেখানে প্রাতর্ভ্রমণে বের হওয়া বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিছু সময় আড্ডা দেন।

পরে সাহেববাজারের একটি কমিউনিটি সেন্টারে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে ফেরার পথে দড়িখড়বোনা এলাকার একটি সেলুনে যান। প্রায় ৪০ বছর ধরে এই সাধারণ সেলুনেই চুল কাটান তিনি। সেখান থেকে বের হয়ে আবার রিকশায় চড়ে বাসায় ফেরেন।

রিকশায় যাতায়াতের সময় হাসিমুখে পথচারীদের সালাম দিতে দেখা যায় তাঁকে। সাধারণ মানুষও আন্তরিকভাবে সালাম জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না।

তিনি ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশন-এর মেয়র নির্বাচিত হন। টানা ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এবং বর্তমানে দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে রয়েছেন।

মেয়র হওয়ার আগ থেকেই তিনি রিকশায় চলাফেরা করতেন। নির্বাচনী প্রচারণার সময়ও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গণসংযোগ করেছেন রিকশায় চড়ে। সাম্প্রতিক সংসদ নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি।

শনিবার দুপুরে রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, “আমার রিকশাতেই মিনু ভাই পুরো শহর ঘোরেন। আজও তিনি সরকারি গাড়ি নেননি। একজন মন্ত্রী হয়েও রিকশায় চলাফেরা করছেন—এটা আমার খুব ভালো লাগে।”

ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না জানান, তিনি ১১ বছর ধরে মিনুর সঙ্গে আছেন। তাঁর ভাষ্য, “আজ সকালে প্রটোকলের জন্য পুলিশের গাড়ি এসেছিল, সরকারি গাড়িও প্রস্তুত ছিল। কিন্তু তিনি কোনো প্রটোকল নেননি। আগের মতোই রিকশায় বের হয়েছেন। তিনি সব সময় মানুষের কাছাকাছি থাকতে চান।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper