1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মায়ের পাশে ঘুমাচ্ছিল হাবিবা, নার্সের ভুল ইনজেকশনে মৃত্যু শিশুটির - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ১:৩২|
ব্রেকিং নিউজ:
আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ

মায়ের পাশে ঘুমাচ্ছিল হাবিবা, নার্সের ভুল ইনজেকশনে মৃত্যু শিশুটির

মোঃ বিল্লাল হোসেন
  • আপলোডের সময় : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
মায়ের পাশে ঘুমাচ্ছিল হাবিবা, নার্সের ভুল ইনজেকশনে মৃত্যু শিশুটির
মায়ের পাশে ঘুমাচ্ছিল হাবিবা, নার্সের ভুল ইনজেকশনে মৃত্যু শিশুটির

মায়ের পাশে ঘুমাচ্ছিল হাবিবা, নার্সের ভুল ইনজেকশনে মৃত্যু শিশুটির

ক্রাইম রিপোর্টার
মোঃ বিল্লাল হোসেন
আমার সকাল ২৪

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সের ভুল চিকিৎসায় সাত বছরের শিশু হাবিবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি—অপারেশন থিয়েটারে দেয়ার কথা থাকা অ্যানেসথেশিয়ার ইনজেকশন ওয়ার্ডেই পুশ করায় মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক তারে হাত পুড়ে যাওয়ায় বাঁকা হয়ে যাওয়া আঙুল সোজা করতে গত ১৭ জানুয়ারি হাবিবাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল ৯টায় তার অস্ত্রোপচারের সময়সূচি ছিল।

অভিযোগ অনুযায়ী, অপারেশন থিয়েটারে ইনজেকশন দেয়ার কথা থাকলেও সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন ওয়ার্ডেই শিশুটিকে ইনজেকশন দেন। এর পরপরই হাবিবা অচেতন হয়ে পড়ে এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর নার্স ইয়াসিন পলাতক বলে জানা গেছে।

নিহত শিশুটির মা জরিনা বেগম বলেন,
“আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। ইনজেকশন দেয়ার পরে ও আর সাড়া দিচ্ছিল না। ডাক্তাররা অক্সিজেন দেওয়ার কথা বললেও কিছুই কাজে আসেনি।”

হাবিবার বাবা কামরুজ্জামান বলেন,
“সুস্থ মেয়েটাকে শুধু আঙুল সোজা করার জন্য হাসপাতালে এনেছিলাম। কিন্তু ভুল চিকিৎসায় আজ সে নেই। আমি বিচার চাই।”

এই ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শেহাব উদ্দীন বলেন,
“এটি চরম অবহেলা। কোনো পরামর্শ ছাড়াই শিশুকে অ্যানেসথেশিয়া দেয়া হয়েছে। অভিযুক্ত নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে এবং তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিশুটির বাবা থানায় এসেছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper